Wednesday, November 6, 2019

নওগাঁর পত্নীতলায় বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ



(Report by Abdullah Al Faruk Khan )

অভিযোগ ঠেকাতে চৌকিদারের পাহারায় ইউপি চেয়ারম্যান


নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর দিবর ইউনিয়নের এক কলেজ ছাত্রীর সাথে আপত্তিকর সম্পর্কের অভিযোগ উঠেছে। পত্নীতলায় উজেলার নজিপুর নামক পৌসভার পাশের ইউনিয়নের চেয়ারম্যান সাদেক উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করা হয়। বিয়ের চাঁপ দিতেই, পাওনা টাকার মিথ্যা দাবি চাপানো হচ্ছে ওই ছাত্রীর বিরুদ্ধে।
এমনকি অভিযোগ ঠেকাতে চৌকিদার পাহারায় অবরুদ্ধ করে রাখা হয়েছে ভক্তভুগির পরিবারকে। এঘটনার প্রতিকার চেয়ে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেও কোনো প্রতিকার পাননি বলে জানান ওই কলেজ পরোয় ছাত্রী। সে উপজেলার দিবর ইউনিয়নের বাকরইল গুচ্ছগ্রামের মৃত অনিল চন্দ্রের মেয়ে ও সাপাহার সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্রী। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী।
ভুক্তভুগির অভিযোগ সূত্রে জানা গেছে, নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীর্ঘ ৫বছর ধরে বিয়ের কথা বলে দৈহিক সম্পর্ক চালে আসছিলো। এক পর্যায়ে ওই ছাত্রী গর্ভবতী হয়ে পড়লে বাচ্চা নষ্ট করার জন্য চেয়ারম্যান চাঁপসৃষ্টি করেন। গর্ভের বাচ্চা নষ্ট করতে না চাইলে ছোটমেয়ের বিয়ের পর তারা আনুষ্টানিকভাবে বিয়ে করবে বলে বাচ্চাটি নষ্ট করতে বাধ্য করেন। সম্প্রতি তাকে বিয়ের করার কথা বললে ভুক্তভুগির কাছে ৪০লাখ টাকা চাঁদা দাবী করেন চেয়ারম্যান সাদেক। অভিযোগ ঠেকাতে গত সোমবার থেকে চৌকিদার পাহারায় অবরুদ্ধ করে রাখা হয়েছে ভুক্তভুগির পরিবারকে। এতে সহযোগীতা করছেন দিবর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরকার ও দিবর ইউনিয়ন আ’লীগের সভাপতি হারুন-অর রশীদ।
ভুক্তভুগি ছাত্রীর মা দৈব্য বালার অভিযোগ করেন, স্থানীয় একটি প্রভাবশালী মহল ওই চেয়ারম্যানের সঙ্গে আতাঁত করে ঘটনাটি ধামা চাপা দেয়ার চেষ্টা করছে। সেই সঙ্গে ৪০ লাখ টাকার চাঁদা দাবী করছে। আমারা নিজেরায় আশ্রয়ণ প্রকল্পের গুচ্ছগামে বসাস করছি। মানুষের বাড়িতে দিন মজুরের কাজ করে জিবীকা নির্বাহ করে থাকি। বর্তমানে মেয়েকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। অভিযুক্ত পতœীতলা উপজেলার নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাদেক উদ্দিন সাথে যোগাযোগ করা হলে তিনি এবিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। এবিষয়ে দিবর ইউপির চেয়ারম্যান আব্দুল হামিদ মাষ্টার বলেন, মেয়েটি সঙ্গে নজিপুর ইউপির চেয়ারম্যান সাদেক এর সাথে অবৈধ সম্পর্ক ছিল সত্য। মেয়েটি কাছে টাকা নিয়েছে বলে শুনেছি। তাই মেয়েটি যেন কোথাও পালাতে না পারে সে জন্য আমি গ্রাম পুলিশদের দেখতে বলেছি লাম।
এবিষয়ে পতœীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী বলেন, গ্রাম পুলিশকে সরিয়ে নেয়া হয়েছে।এবিষয়ে আমরা উভয় পক্ষকে ডেকে একটি সমাধান করার জন্য ডেকেছি। ধর্ষনের মামলা রুজু না করে উল্টো ভিকটিমের বিরুদ্ধে সালিশের সমাধান করার এখতিয়ার পুলিশ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এসপি স্যারের নির্দেশেই ডাকা হয়েছে। এবিষয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া সাথে যোগযোগ করা হলে তিনি বলেন, আমি ওই ছাত্রীকে উদ্ধারের জন্য থানা পুলিশকে বলেছি। বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #

Sunday, November 3, 2019

নওগাঁয় গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজ ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে

(
Report By Abdullah Al Faruk Khan ) নওগাঁ প্রতিনিধি : প্রাণী সম্পদ দপ্তরের লোকবল সংকটসহ ওষুধ স্বল্পতা প্রতিষেধক না থাকায় নওগাঁ জেলা জুড়ে লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস চর্মরোগে আক্রান্ত শতশত গবাদী পশুর কাঙ্খিত চিকিৎসা ব্যাহত হচ্ছে না। জেলার ১১ উপজেলার ৯৯ ইউনিয়নের প্রতিটি গ্রামেই গরু এবং মহিষের এ রোগ ব্যাপক বিস্তার রাভ করেছে।
জেলার গরু খামারিরা এ রোগে আক্রান্ত গবাদী পশুর ওষুধ বা চিকিৎসা নিয়ে চরমভাবে বেকায়দায় পড়লেও তাদের পরিচর্যা ও সতর্কতা অবলম্বন করা ছাড়া কোন উপায় নেই। তবে গৃহস্থের বসতবাড়িতে পালিত গবাদী পশুগুলো অসচেতনতার কারনে এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে বলে জেলা প্রাণী সম্পদ দপ্তর সূত্রে জানা গেছে। নওগাঁ জেলার রানীনগর, সদর, মান্দা ছাড়াও এবার মহাদেবপুর উপজেলায় এ রোগ ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে।
রবিবার নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কৃষক রাহামেল উদ্দীন লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস চর্মরোগে আক্রান্ত একটি বাচ্চা গরু চিকিৎসা নিতে আসে স্থানীয় প্রাণীসম্পদ অফিসে। ওই কৃষক জানান, এখানে ওষুধ না থাকায় ডাক্তাররা পেসক্রিপশন লিখে দিয়েছেন। বাজারে পেসক্রিপশনের ওষুধ মেডিক্যাল ষ্টোর থেকে কিনতে গিয়ে অনেক হয়রানির স্বীকার হচ্ছে বলে অভিযোগ করেছেন। মূল্য নিয়ে একেকটি দোকানী একেক রকমের দাম হাঁকছে।
উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. এস এম খুরশিদ আলম জানান, গবাদী পশু এ ভাইরাস জনিত চর্মরোগটি আমাদের দেশে নতুন ভাবে আবির্ভূত হয়েছে। এ কারনে গবাদী পশুর এ রোগ নিরাময়ে তেমন কোন উল্লেখযোগ্য ওষুধ এ পর্যন্ত পাওয়া যায়নি। তবে এ রোগ থেকে পরিত্রান পেতে হলে বসতবাড়ি এবং পশু খামারের আশপাশের ঝোপঝাড় ও জঙ্গল কেটে পরিষ্কার করতে হবে এবং গবাদী পশুকে যেন মশা কামড় না দেয় সে লক্ষ্যে প্রয়োজনে মশারি ব্যবহার অপরিহার্য।
এ রোগের প্রাথমিক লক্ষন পশুর শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, শরীরের চামড়ার ওপর নাডিউলের মত ফুলে যাবে এবং উপরের লিম্ফনোডগুলো ফুলে যেতে পারে। এ সব রোগে আক্রান্ত প্রাণী লালা নাক ও চোখের ডিসচার্জের মাধ্যমে চড়ায়। গবাদী পশু এ রোগে আক্রান্তের সংখ্যা কমাতে ইতোমধ্যেই উপজেলার গ্রামে গ্রামে কৃষকদের নিয়ে উঠান বৈঠক করা হচ্ছে বলে ওই কর্মকর্তা জানান।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. উত্তম কুমার দাস জানান, রোগটি সারাদেশেই কম-বেশী রয়েছে। তবে গত অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে এ জেলায় ওই রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এটি একটি ভাইরাস রোগ। যা মশা-মাছির কামড় থেকে ছড়ায়। আমাদের ডাক্তার সংকট, ওষুধও নেই। প্রতি বছরের শেষের দিকে একবার মাত্র ওষুধের বরাদ্দ মিলে। তাও অত্যন্ত অপ্রতুল। এবিষয়ে কৃষকদের সচেতন করার লক্ষ্যে গ্রামে গ্রামে পোষ্টারিং এবং নিয়মিত উঠোন বৈঠক করা হচ্ছে।
(বিএম/এসপি/নভেম্বর ০৩, ২০১৯)

সাপাহারে হেলমেট বিহীন মোটরবাইক চালানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ

(Report by Abdullah Al Faruk Khan ) একটি বিশেষ ঘোষণা!!
একটি বিশেষ ঘোষণা!!
এতদ্বারা সাপাহার উপজেলাধীন

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে হেলমেট ছাড়া মোটর সাইকেল চালানো সড়ক দুর্ঘটনায় মৃত্যুর অন্যতম প্রধান কারণ।এ কারণে সাপাহার উপজেলায় হেলমেট বিহীন মোটরবাইক চালানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো। মোটরসাইকেলে উঠলেই হেলমেট পরতে হবে,তা যত কম দূরত্ব বা বেশি দুরত্বে গমণ করেন না কেন,সহযাত্রী নারী বা পুরুষ যাই হোক না কেন,চালকের পাশাপাশি তাকেও হেলমেট পরতে হবে। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আগামী ১০ নভেম্বরের পর থেকে আইনগত ভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুরোধক্রমেঃ
উপজেলা নির্বাহী অফিসার
সাপাহার, নওগাঁ

Friday, November 1, 2019

পদত্যাগ করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন?

কদিন থেকেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট ভক্তদের মধ্যে বেশ সমালোচনার ঝড় দেখা যায়। এরই মধ্যে পাপনের ক্যাসিনো খেলার একটি ভিডিও ভাইরাল হলে যেন আগুনে ঘি ঢালার মতে অবস্হা দাড়ায়। এমতাবস্থায় বিশ্বস্ত সূত্রের খবর, ব্যক্তিগত কারন দেখিয়ে পদত্যাগ করতে পারেন বিসিবি সভাপতি।

সেই বিশ্বকাপে সাকিবের ফটো সেসনে না আসা নিয়ে পাপনের মন্তব্য, এরপর হঠাৎই সাকিবের নেতৃত্বে ক্রিকেটারদের আন্দোলন, পরবর্তী ফিক্সিংয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েও আইসিসিকে না জানানোর অপরাধে হঠাৎই সাকিবের নিষেধাজ্ঞায় বিসিবি সভাপতির প্রতি আঙুল তুলেছেন ক্রিকেট ভক্তরা। অনেকেই আন্দোলন করেছেন বিসিবি সভাপতির পদত্যাগ নিয়ে।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট ভক্তদের ফেইসবুক টাইমলাইনে ভাইরাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ক্যাসিনোর ভিডিও। যা ইতোমধ্যেই সমালোচনায় উঠে এসেছে। নজরে পড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও। যদিও এখনো কোন সিদ্ধান্ত জানাননি তিনি।
এমতাবস্থায় বিশ্বস্ত সুত্রের খবর, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত আসার আগেই হয়ত ব্যক্তিগত কারন দেখিয়ে পদত্যাগ করবেন পাপন। হতে পারে সেটিও প্রধানমন্ত্রীর নির্দেশনাও।
এ ব্যাপারে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “ক্রিকেট বোর্ডের ব্যাপারটি আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি দেখাশোনা করেন, তত্ত্বাবধান করেন। বিষয়টি তিনি দেখছেন, কাজেই এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।”

আজ (শুক্রবার) দুপুরে গাজীপুরের সফিপুর ও সাভারের মহাসড়কের বিভিন্ন উন্নয়নমূলককাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

#সচেতনতা_মূলক_পোস্ট




১. ঢাকায় এলে কখনো বাসে জানালার পাশে বসে মোবাইল টিপবেন না। কখন নিয়ে যাবে,
টের পাবেন না।
-
২. রিকশাতে বসে কোলের ব্যাগ রাখবেন না। পাশ থেকে মটরসাইকেল কিংবা গাড়িতে করে এসে হ্যাচকা টান দেবে।
-
৩. রাস্তায় কিছু খাবেন না, কিছুই না। দূরপাল্লার যাত্রা হলে বাড়ি থেকে খাবার নিয়ে আসুন অথবা প্যাকেটজাত কিছু খান।
পাশের যাত্রী কিছু দিলে খান না, তাতে কি?
হয়তো যে পানি বা ডাব কিনলেন, বা
অন্যকিছু তাতেই থাকতে পারে ঔষধ।
-
৪. ট্রেন জার্নিতে দরজার পাশে, দুই বগির পাশে দাড়াবেন না। কিংবা যতোই ভালো লাগুক দরজায় দাঁড়িয়ে সিগারেট খাবেন না। ট্রেনের ছাদে চলাচল যতোই রোমান্টিক লাগুক, যে গ্যাং গুলো ছিনতাই করে, তারা খুবই নির্দয় এবং বেপরোয়া। অনেক
যাত্রীর লাশ পাওয়া যায় সারাদেশের ট্রেন লাইনের আশেপাশে। বেশিরভাগই বেওয়ারিশ হিসেবে দাফন
করে ফেলা হয়।
-
৫. কপাল খারাপ হলে ছিনত্যাইয়ের শিকার হবেন। ধরা যাক হলেন। কি করবেন ? ছিনতাইকারী বেশ কয়েকজন। আপনি একা, চারপাশে কেউ নেই। আপনাকে ঘেরাও করে রেখেছে। আপনার পকেটে দামী ফোন। এসবক্ষেত্রে ভালো হয় ফোনের মায়া ত্যাগ করা। কারণ যারা ছিনতাইকারী তাদের বেশিরভাগই নেশাগ্রস্থ।
আপনার জীবনের দাম পৃথিবীর যেকোনো দামী ফোনের চেয়েও অনেক বেশি।
-
৬. বান্ধবী বা মেয়ে বন্ধুর সাথে রেস্টুরেন্ট বা পার্কে যাচ্ছেন। হঠাৎ দেখবেন আপনার চারপাশে একদল ছেলের আবির্ভাব। এরা কিন্তু একটা গ্যাং।
দেখবেন আপনাদের নিয়ে নানান রকম আজে বাজে কথা বলছে, বাজে ইঙ্গিত দিচ্ছে। আসলে ওরা চাইছেই আপনাকে উত্তেজিত করে একটা
ঝামেলায় বাধাতে।

এতে ওদের লাভ, সেটা কি রকম ?
ধরা যাক আপনি মাথা গরম করে ঝামেলায় জড়ালেন। ওরা আপনাকে অপমান করেছে বলে আপনি পাল্টা কিছু বললেন বা করলেন। এই পেয়ে
গেলো সুযোগ। ওরা তখন বাইরে থেকে নেতা গোছের কাউকে ধরে আনবে।

 যিনি এসেই আপনাকে আপনার বান্ধবীর সামনেই নানান রকমভাবে জেরা করবে। তারপর বিচারে আপনাকেই দোষী বানিয়ে দেবে। অত:পর মিটমাট করার নাম করে আপনার কাছ থেকে জরিমানা বাবদ টাকা পয়সা কিংবা দামী ঘড়ি, ফোন অথবা ল্যাপটপটা রেখে দেবে। তাই এসব জায়গায় কথা বাড়ানো মানেই ঝামেলা ডেকে আনা। আর নির্জন জায়গা হলে এদের দেখা মাত্রই সরে পড়ুন।
-
৭. ভোররাতে ঢাকা এসে পৌঁছেছেন। সাহস দেখিয়ে রাস্তায় নেমে পড়তে যাবেন না। বাসস্টপে বা ট্রেন স্টেশনেই অপেক্ষা করুন। সকালে যখন রাস্তায় যথেস্ট মানুষ থাকবে তখন বের হন।
-
৮. ট্রেন স্টেশনে বা সদরঘাটে নিজে নিজে বয়ে নিয়ে যেতে পারেন না এমন বোঝা নিয়ে এসেছেন তো মরেছেন। মাথায় করে পৌঁছেব দেয়ার নামে আপনার কাছ থেকে চাদার মতো
৪০০-৫০০ টাকা খসিয়ে ছাড়বে কুলিরা। তাই সাবধানে থাকুন,
দরদাম করে তারপর কুলি ঠিক করুন।
-
৯. নিউমার্কেট বা নীলক্ষেতের মত জায়গায় কেনা কাটা করতে গেলে খুবই সাবধান। কৌতুহলের
বশে কোনো কিছুর দাম জিজ্ঞেস করলেও
এখানে আপনাকে পাল্টা দাম বলার জন্য জোরাজুরি করবে। মনে রাখবেন এখানে মেজাজ দেখিয়ে লাভ নাই, এখানকার দোকানীরা সংঘবদ্ধ হয়ে কাজ করে।
-
১০. বাসে উঠলে প্যান্টের পিছনের পকেটে মোবাইল, মানিব্যাগ এসব কিছু রাখা নিরাপদ না।
দেখবেন ভিড়ের মাঝে বাসে ওঠতেছেন যে য়কেউ টান মেরে নিয়ে যেতে পারে টের ও পাবেন না। তাই সামনের পকেটে এসব জিনিস রাখুন।
-
১১. বাণিজ্যমেলা, চিড়িয়াখানা, চন্দ্রিমা উদ্যান কিংবা শিশুপার্কে গিয়ে দাম খুব ভালো করে না জেনে কিচ্ছু খাবেন না। দেখা যাবে একটা সিংগাড়া কিংবা আধা প্লেট বিরিয়ানি খাইয়ে ৪০০-৫০০টাকার বিল ধরিয়ে
দেবে আপনাকে।
-
১২. রাতে ঘোরাঘুরি না করাই ভালো। ছিনত্যাইকারী ধরলেতো কথাই নেই। এমনকি ‌( কিছু বিপদগামী)পুলিশ ( সক‌লেই  নয় )ধরলেও বিপদ। যতই নির্দোষ হন, পুলিশ যদি বুঝতে না চায়
আর আপনাকে আটকে রাখার নিয়ত যদি থাকে, তাহলে আপনার কিছুই করার থাকবে না।
-
১৩. বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, হঠাৎ একটা মাইক্রোবাস এসে থামলো আপনার সামনে। সেটা প্রাইভেট গাড়িও হতে পারে। আপনাকে চালক
বলবে সে গ্যারেজে ফেরার পথে বাড়তি কিছু ‘ট্রিপ’ নিচ্ছে। খুব অল্প ভাড়ায় আপনাকে পৌছে দেবার কথা বলবে। আপনি উঠবেন না। মেয়ে
হলেতো আরো আগে না।
-
১৪. রাস্তায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ ভদ্রবেশি কেউ এসে, সে হতে পারে ছেলে বা মেয়ে বা বয়ষ্ক পুরুষ কিংবা মহিলা, আপনার ফোন চাইলো।
বললো, উনার কোন একটা সমস্যার কথা, এক্ষুনি একটা ফোন দিতে হবে কাউকে। আপনি বিশ্বাস করে ফোনটা দিলেন, দেখবেন পরক্ষণেই হুট
করে বাইকে উঠে হাওয়া।
-
১৫. সাথে সবসময় আইডি কার্ড রাখুন। বিপদে পড়লে খুব কাজে দেয়। হয়তো কোনো দূর্ঘটনা ঘটেছে, অজ্ঞান হয়ে পড়ে আছেন, তখন যারা
উদ্ধার কাজে আসবে তারা আপনার পরিবার পরিজনকে জানাতে পারবে।
-
১৬. নতুন বিবাহিত হলে এবং স্ত্রীকে সাথে নিয়ে ঘুরতে এলে কাবিননামার ছবি মোবাইলে তুলে রাখুন। কখন কোন কাজে লেগে যাবে বুঝতেও
পারবেন না।
সবচেয়ে বড় কথা, সবসময় সতর্ক
থাকুন, চোখ কান খোলা রাখুন।

মনে রাখবেন,,,,

আপনার নিরাপত্তা আপনারই হাতে।
এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন।

Thursday, October 31, 2019

নওগাঁর ধামইরহাটে দুই পুলিশ কর্মকর্তা নিহত

(

Report by Abdullah Al Faruk)নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এএসআই বাশির ও ডিবির সদস্য মনির মারা গেছেন। উপজেলার আগ্রাদ্বিগুণ বাজার এলাকায় বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি কেএম শামছুদ্দিন জানান, ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ বাজার এলাকায় মাদকের কারবারিরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে এএসআই বাশির ও সদস্য মনির মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। আগ্রাদ্বিগুণ বাজারে পৌঁছার আগেই ওই বাজার এলাকায় রাতের অন্ধকার ও কুয়াশায় রাস্তা ঠিক মত দেখতে না পেয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ডিবির সদস্য মনির মারা যান।

স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত এএসআই বাশিরকে আহত অবস্থায় পত্নীতলা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাশিরকে মৃত ঘোষণা করেন।

কহিল পীর , জাকির নায়েক❓ আস্ত কাফির সে তো❗

কহিল পীর , জাকির নায়েক❓
আস্ত কাফির সে তো❗
দেখিস না আর পিস টিভি তার
বন্ধ করে দেতো।
কি হলো ভাই, ক্ষ্যাপেন কেন ❓
জাকির করলো কি টা❓
বলিস না আর তার কারণে
সকল চেষ্টা বৃথা।
আসতো আগে ওরশ এলেই
গরু মহিষ ছাগল
নিতে বাবার চরণ ধুলি
থাকতো সবাই পাগল।
বসত ওরে, ওরশ জুড়ে
বিশাল বিশাল মেলা,
নারী পুরুষ একসাথে মিশে
জমতো ভীষন খেলা।
আগে সবাই তাবিজ নিতে
আসতো বারো মাস
পিস টিভি আর জাকির নায়েক
করলো সর্বনাশ।
মুরিদের টানে ভাটা পড়েছে
হাদিয়া আসেনা আর
এভাবেই যদি চলতে থাকে
দিন কি হবে পার ❓
কথায় কথায় সবাই এখন
সহীহ হাদীস খোঁজে
বাপ দাদা, বুজুর্গদের গল্প শুনে
থাকেনা আর চোখ বুজে।
কুরআন থেকে দলীল খোঁজে
সহীহ হাদীস চায়,
বেশীদিন এভাবে চলতে দিলেমি
মাথায় লুঙ্গি উঠে যায়।
এখন আর কেউ পীর ধরেনা,
বসে না খানকা ঘিরে
মাজারে কেউ আর দেয় না বাতি
কেউ আসেনা ফিরে।
(সংগৃহিত)

এসএসসি পাশে ইসলামি ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।

এসএসসি পাশে ইসলামি ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
মাসিক বেতনঃ ১৬,০০০ /-
আবেদনের জন্য বিস্তারিত দেখুন এখানে

কোন অভিজ্ঞতা ছাড়া ২,৪১০ পদে সম্পূর্ণ সরকারি চাকরিতে সবাই আবেদন করতে পারবে

কোন অভিজ্ঞতা ছাড়া ২,৪১০ পদে সম্পূর্ণ সরকারি চাকরিতে সবাই আবেদন করতে পারবে।বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন।

নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর মিথ্যারোপ করার পাপ

বইঃ সহীহ বুখারী (তাওহীদ), অধ্যায়ঃ ৩/ আল-ইলম (ধর্মীয় জ্ঞান), হাদিস নম্বরঃ ১০৯



৩/৩৮. নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর মিথ্যারোপ করার পাপ

১০৯. সালামাহ ইবনু আক্ওয়া‘ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি আমার উপর এমন কথা আরোপ করে যা আমি বলিনি, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়।’ (আধুনিক প্রকাশনীঃ ১০৭, ইসলামী ফাউন্ডেশনঃ ১১০)

হাদিসের মানঃ সহিহ (Sahih) http://www.hadithbd.com/share.php?hid=22727

আল্লাহর নিকট নিষ্ঠা ও উদারতার দ্বীনই হচ্ছে অধিক পছন্দনীয়।

বইঃ সহীহ বুখারী (তাওহীদ), অধ্যায়ঃ ২/ ঈমান (বিশ্বাস), হাদিস নম্বরঃ ৩৯



২/২৯ দ্বীন হচ্ছে সরল।

وَقَوْلُ النَّبِيِّ صلى الله عليه وسلم أَحَبُّ الدِّينِ إِلَى اللهِ الْحَنِيفِيَّةُ السَّمْحَةُ

নাবী এর বাণীঃ আল্লাহর নিকট নিষ্ঠা ও উদারতার দ্বীনই হচ্ছে অধিক পছন্দনীয়।


৩৯. আবূ হুরাইরাহ (রাযি.) হতে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নিশ্চয়ই দ্বীন সহজ। দ্বীন নিয়ে যে বাড়াবাড়ি করে দ্বীন তার উপর জয়ী হয়। কাজেই তোমরা মধ্যপন্থা অবলম্বন কর এবং (মধ্যপন্থার) নিকটে থাক, আশান্বিত থাক এবং সকাল-সন্ধ্যায় ও রাতের কিছু অংশে (‘ইবাদাত সহযোগে) সাহায্য চাও। (৫৬৭৩, ৬৪৬৩, ৭২৩৫) (আধুনিক প্রকাশনীঃ ৩৮, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৮)

হাদিসের মানঃ সহিহ (Sahih) http://www.hadithbd.com/share.php?hid=21903

টাখনুর নীচে প্যান্ট পড়া হারাম

বইঃ সহীহ বুখারী (ইফাঃ), অধ্যায়ঃ ৬৪/ পোষাক-পরিচ্ছদ, হাদিস নম্বরঃ ৫৩৭১



باب مَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ فَهْوَ فِي النَّارِ حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ مِنَ الإِزَارِ فَفِي النَّارِ ‏"‏‏.‏
বইঃ সহীহ বুখারী (ইফাঃ), অধ্যায়ঃ ৬৪/ পোষাক-পরিচ্ছদ, হাদিস নম্বরঃ ৫৩৭১



২৩৩৩. টাখনুর নীচে যা থাকবে তা যাবে জাহান্নামে যাবে

৫৩৭১। আদম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইযারের যে পরিমান টাখনুর নীচে যাবে, সে পরিমান জাহান্নামে যাবে।


Wednesday, October 30, 2019

দেশে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

দেশের বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়।
এতে বলা হয়, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল অতিক্রম করে ভারতের পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পূর্বাভাসে বলা হয়, পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ১৮ মিনিটে।