Thursday, October 31, 2019

নওগাঁর ধামইরহাটে দুই পুলিশ কর্মকর্তা নিহত

(

Report by Abdullah Al Faruk)নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এএসআই বাশির ও ডিবির সদস্য মনির মারা গেছেন। উপজেলার আগ্রাদ্বিগুণ বাজার এলাকায় বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি কেএম শামছুদ্দিন জানান, ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ বাজার এলাকায় মাদকের কারবারিরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে এএসআই বাশির ও সদস্য মনির মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। আগ্রাদ্বিগুণ বাজারে পৌঁছার আগেই ওই বাজার এলাকায় রাতের অন্ধকার ও কুয়াশায় রাস্তা ঠিক মত দেখতে না পেয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ডিবির সদস্য মনির মারা যান।

স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত এএসআই বাশিরকে আহত অবস্থায় পত্নীতলা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাশিরকে মৃত ঘোষণা করেন।

0 comments:

Post a Comment