Saturday, September 7, 2024

সকালে যে ৭ টি কাজ ছড়বেন না।

খোলা বাতাসে শ্বাস নিন

পরিষ্কার ও নির্মল বাতাসে প্রাণভরে শ্বাস নিন। সম্ভব হলে বাইরে যান, অথবা বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে বিশুদ্ধ বাতাস গ্রহণ করুন। এতে আপনি সতেজ অনুভব করবেন, মনোযোগ বাড়বে এবং কাজের প্রতি আগ্রহ বাড়বে। ফলে ভুল করার ঝুঁকিও কমে যাবে।

রোদে সময় কাটান
সকালের নরম রোদে শরীর স্নান করান। এতে ভিটামিন ডি পাবেন এবং মন ফুরফুরে হবে। মস্তিষ্কও স্মৃতিশক্তি ভালোভাবে ধরে রাখতে পারবে। সকাল ১০টার পরের রোদে ভিটামিন ডি পাওয়া যায় প্রচুর পরিমাণে। যদি কর্মস্থলে থাকার কারণে এ সময় রোদে যাওয়ার সুযোগ না পান, তবে আগে থেকেই কিছু সময় বের করে রোদে দাঁড়াতে পারেন। ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে ১২টার মধ্যে রোদে কিছুটা সময় কাটান।

ধ্যান করুন
সকালে উঠে কিছুক্ষণের জন্য ধ্যান করুন। এতে মন স্থির হবে, মনোযোগ বাড়বে এবং স্মৃতিশক্তি উন্নত হবে।

শরীরচর্চা করুন
মস্তিষ্কের সুস্থ কার্যক্রম বজায় রাখতে শরীরচর্চা অপরিহার্য। প্রতিদিন সকালে কোনো এক ধরনের ব্যায়াম করুন। সকালে ঘুম থেকে উঠে বাইরে হাঁটতে গেলে কিছুটা রোদ এবং বিশুদ্ধ বাতাসও পাবেন, পাশাপাশি শরীরচর্চার সব উপকারিতাও পেয়ে যাবেন।

মস্তিষ্কের ব্যায়াম করুন
পত্রিকার শব্দ মেলানোর খেলা বা সুডোকু খেলুন, অথবা শিশুর সঙ্গে বসে পাজল সমাধান করুন। বই পড়ার জন্যও কিছুটা সময় দিন। নতুন কিছু শেখার পরিকল্পনা থাকলে সকালটা কাজে লাগান।

স্বাস্থ্যকর নাশতা বেছে নিন
সকালের নাশতায় হোল গ্রেইন (অপরিশোধিত শস্য), স্বাস্থ্যকর স্নেহজাতীয় খাবার এবং আমিষ অন্তর্ভুক্ত করুন। সবজি ও ফলমূলও যোগ করুন নাশতায়।

যথেষ্ট পানি পান করুন
পানির অভাবে শরীর ও মন দুর্বল হয়ে যায়। মস্তিষ্কসহ শরীরের প্রতিটি কোষের সঠিক কার্যক্রমের জন্য পর্যাপ্ত পানি পান করা জরুরি। ঘুম থেকে ওঠার পরপরই এক গ্লাস পানি পান করুন, এতে সারা দিনের পানির চাহিদার একটি অংশ পূরণ হবে। ফলে মস্তিষ্ক পানিশূন্যতায় ভুগবে না এবং স্মৃতিশক্তি ভালোভাবে কাজ করবে।

0 comments:

Post a Comment