Sunday, September 1, 2024

বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার, আছে দৈনিক ভাতা।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের জন্য শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ কোর্সে ভর্তি হতে কোনো ফি লাগবে না; বরং ভর্তি হতে পারলে প্রতি দিন ২০০ টাকা ভাতা প্রদান করা হবে।



বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তরের 'শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প' এর আওতায় দেশের ৮টি বিভাগের ১৬টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলছে। নতুন ব্যাচে ভর্তি হতে আগ্রহীরা আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।


ভর্তি হতে হলে কোনো ফি দিতে হবে না। যোগ্য আবেদনকারীদের লিখিত পরীক্ষা ২২ সেপ্টেম্বর এবং মৌখিক পরীক্ষা ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২৬ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। নির্বাচিত প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা ভাতা পাবেন।

0 comments:

Post a Comment