কলেজ ছাত্র সামিন শাহাদ ভুঁইয়া পড়াশোনার পাশাপাশি গেমিং জগতে বেশ সক্রিয়। আন্তর্জাতিক গেমিং প্ল্যাটফর্মগুলোতে তার উপস্থিতি নজরকাড়া এবং সেখানে তিনি বেশ পরিচিত। ফেসবুক ও ইনস্টাগ্রামও ব্যবহার করেন। সম্প্রতি ফেসবুকে তিনি ২৬ সেপ্টেম্বর নিয়ে কিছু প্রমোশন করছেন, যা রহস্যময় বলে মনে হচ্ছে।
নাজিফ আহমেদ, ইংরেজি মাধ্যমের ‘এ লেভেলস’ শিক্ষার্থী, পড়াশোনার পাশাপাশি বন্ধুদের সঙ্গে আড্ডা এবং মজায় মেতে থাকেন। তিনিও ২৬ সেপ্টেম্বর নিয়ে ফেসবুকে পোস্ট করছেন, তবে তার পোস্টগুলোতে রয়েছে ব্যঙ্গ ও বিদ্রুপের ছোঁয়া।
এ ধরনের হাজারো ফেসবুক ব্যবহারকারী তাদের নিজস্ব আইডিতে ২৬ সেপ্টেম্বর নিয়ে নানা পোস্ট দিচ্ছেন। প্রশ্ন উঠছে—সেদিন কী ঘটবে? কেন এত প্রচারণা এবং মানুষের এত কৌতূহল?
অনেকে মজা করে বলছেন, ২৬ সেপ্টেম্বর শেখ হাসিনা দেশে ফিরবেন, যদিও এটি ব্যঙ্গাত্মকভাবে বলা হচ্ছে। কেউ কেউ আবার মজা করে লিখছেন, সেদিন তারা হঠাৎ বড়লোক হয়ে যাবেন, জমি কিনবেন, বাড়ি-গাড়ি করবেন, বা ঘুরতে যাবেন।
ফেসবুকে ২৬ সেপ্টেম্বর লিখে সার্চ করলে পপুলার কি-ওয়ার্ড হিসেবে এটি ট্রেন্ড করছে, এবং প্রায় এক লাখ ৪৬ হাজার ব্যবহারকারী এ নিয়ে আলোচনা করছেন।
আলোচনার কেন্দ্রে রয়েছে টেলিগ্রামভিত্তিক একটি গেমিং বট, ‘হ্যামস্টার কমব্যাট’। এই বটের মাধ্যমে বিভিন্ন টাস্ক সম্পন্ন করে গেম কারেন্সি (যেমন কয়েন বা কি) অর্জন করা যায়, যা ২৬ সেপ্টেম্বর ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরিত হবে বলে দাবি করা হচ্ছে। যদিও এ দাবির সত্যতা যাচাই করা যায়নি।
টেলিগ্রামে এমন গেমিং বট আগে থেকেই প্রচলিত, যেখানে গেমের মুদ্রা ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের সুযোগ দেওয়া হয়। ‘হ্যামস্টার কমব্যাট’ সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে অনেকেই মনে করছেন, ২৬ সেপ্টেম্বর নিয়ে এ ধরনের প্রচারণা মূলত বাজিকরদের কাজ, এবং এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।






0 comments:
Post a Comment