২০২৫ সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন আজ থেকে শুরু হয়েছে এবং চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এই নিবন্ধন প্রক্রিয়া সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমেই চলবে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক নিবন্ধনের সময়সীমা অতিরিক্ত বাড়ানো হবে না।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ১ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধন শুরু হবে। প্রাথমিক নিবন্ধনের জন্য আগের কিংবা নতুন নিবন্ধিত যেকোনো ব্যক্তি তিন লাখ টাকা জমা দিয়ে নিবন্ধন করতে পারবেন। হজ প্যাকেজের বাকি টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।
এ বছর বাংলাদেশি হজযাত্রীদের জন্য সৌদি সরকার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন কোটা নির্ধারণ করেছে। এই কোটা পূর্ণ হলে নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে প্রাথমিক নিবন্ধন ফি ৩০ হাজার টাকা।
ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ প্যাকেজের মূল্য সৌদি আরবের খরচ ও বিমানভাড়া অনুযায়ী ঘোষণা করা হবে এবং ২০২৫ সালের সাধারণ প্যাকেজের মূল্য কমানোর চেষ্টা করা হবে। সাধারণ প্যাকেজের আওতায় এক রুমে সর্বোচ্চ ৬ সিট থাকবে, তবে প্যাকেজ আপগ্রেডেশন সুবিধা থাকবে। বিশেষ প্যাকেজের সুবিধা নিয়ে হজযাত্রীদের পাঠানোর জন্য হজ এজেন্সিগুলি সক্ষম হবে। প্রাথমিকভাবে যোগ্য হজ এজেন্সির তালিকা www.hajj.gov.bd এ পাওয়া যাবে এবং হজ সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ১৬১৩৬ নম্বরে ফোন করা যাবে।
সরকারি মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের সোনালী ব্যাংক পিএলসি, মতিঝিল শাখার সেল প্রসিডস অব হজ ডিপোজিট হিসাব নম্বর ০০০২৬৩৩০০০৯০৮ এ টাকা জমা দিতে হবে। বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে টাকা জমা দিতে হবে।
ক্যান্সার, অ্যাডভান্সড কার্ডিয়াক রোগ, লিভার সিরোসিস, কিডনি রোগ, সংক্রামক যক্ষ্মা, ডিমেনশিয়া প্রভৃতি গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তিরা এবং গর্ভবতী মহিলাদের হজ নিবন্ধন না করার অনুরোধ করা হয়েছে।
আন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, হজের খরচ কমিয়ে 'যৌক্তিক' পর্যায়ে আনার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে। তিনি বলেন, "হজ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু সিন্ডিকেট প্যাকেজের মূল্য বাড়িয়ে দেয়। খরচ যৌক্তিক পর্যায়ে কমানোর উদ্যোগ নেয়া হয়েছে এবং কতটা কমানো সম্ভব তা নিয়ে আলোচনা চলছে।"






0 comments:
Post a Comment