Saturday, September 14, 2024

বদলগাছীতে ৫ পুত্র সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী মেরিনা

নওগাঁর বদলগাছীতে প্রবাসী মোঃ আব্দুল মজিদের স্ত্রী মেরিনা আকতার একসঙ্গে ৫ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। 


১১ সেপ্টেম্বর, বুধবার দুপুর ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যাপক ডাঃ সাহিদার তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তানদের জন্ম হয়। জানা গেছে, মেরিনা আকতার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা এবং তাঁর আগে ১২ বছর বয়সী সুমাইয়া ও ৭ বছর বয়সী সুরাইয়া নামে দুই কন্যা সন্তান রয়েছে। বর্তমানে মা ও ৫ পুত্র সন্তান সুস্থ আছেন। পরিবারের সদস্যরা এতগুলো পুত্র সন্তান পেয়ে আনন্দিত, এবং এই খবর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

0 comments:

Post a Comment