Saturday, September 7, 2024

আয়রনের ঘাটতি ,এই খাবার গুলো খান ।

আয়রনকে রক্তের লোহিতকণিকা তৈরির প্রধান উপাদান বলা হয়। ফলে, যদি রক্তে আয়রনের পরিমাণ কমে যায় বা খাদ্যে পর্যাপ্ত আয়রন না থাকে, তাহলে রক্তস্বল্পতা দেখা দিতে পারে। আয়রনসমৃদ্ধ খাবার যেমন কলিজা, মাছ, হাঁস-মুরগির মাংস, সবুজ শাকসবজি (বিশেষ করে পালংশাক), কুমড়োর বীজ, ব্রকলি, শুকনো ফল (যেমন কিশমিশ), অ্যাপ্রিকট, বাদাম, ডালিম, কলা, আপেল ইত্যাদি প্রতিদিনের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করা উচিত।


কলাও ভিটামিন এ, বি, এবং সি-এর গুরুত্বপূর্ণ উৎস। এতে প্রচুর পরিমাণে আঁশ, আয়রন এবং অন্যান্য খনিজ পদার্থ রয়েছে। পাকা বা কাঁচা—দুই ধরনের কলাই খাওয়া যায়, তবে দুই ধরনের কলার পুষ্টিমানে কিছু পার্থক্য রয়েছে। এছাড়াও, ডালিম, খেজুর, পালংশাক, কচুশাক, মুরগির মাংস, কলিজা এবং আপেলও পুষ্টিকর খাদ্য হিসেবে বিবেচিত।


0 comments:

Post a Comment