Saturday, September 7, 2024

খাওয়ার আগে লেবু–পানি খেলে যা ঘটে।

খাওয়ার আগে লেবু–পানি খেলে যা ঘটে
খাওয়ার ঠিক আগে এক গ্লাস লেবু–পানি খেলে ক্ষুধা নিয়ন্ত্রণে আসে। লেবু–পানিতে থাকা অম্লতা খাবার হজমে সহায়তা করে এবং পেটকে খাবার গ্রহণের জন্য প্রস্তুত করে। এর ফলে শরীর সহজেই খাবারের পুষ্টি শোষণ করতে পারে। এ ছাড়া, খাওয়ার আগে লেবু–পানি পান করলে ক্ষুধা কমে, যা অতিরিক্ত ক্যালরি গ্রহণের ঝুঁকি কমায়।


খাওয়ার পরে লেবু–পানি খেলে যা ঘটে
লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড হজমের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। ভারী খাবার খাওয়ার পর লেবু–পানি পান করলে হজমের কাজ সহজ হয় এবং পেটের অস্বস্তি কমে। এটি বদহজম ও অম্বলের সমস্যাতেও উপকারী হতে পারে। খাওয়ার পর লেবু–পানি পাকস্থলীর পিএইচ মান নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। শরীরের পানিশূন্যতা দূর করতেও লেবু–পানি বেশ কার্যকর। কুসুম গরম লেবু–পানি পান করলে শরীরের পানিশূন্যতা দূর হয়, যা শরীরের বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করে।

জেনে রাখা ভালো
লেবু–পানি খাওয়ার নির্দিষ্ট কোনো নিয়ম নেই, আপনি প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় এটি পান করতে পারেন। তবে একদম খালি পেটে লেবু–পানি পান করা থেকে বিরত থাকুন, কারণ এতে অম্লতা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এছাড়া দাঁতের সুরক্ষার জন্য লেবু–পানি খাওয়ার পর কুলকুচি করা উচিত, যাতে দাঁতের এনামেলের ক্ষতি না হয়। উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস থাকলে নিয়মিত লেবু–পানি পান করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

0 comments:

Post a Comment